প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
সোনারগাঁ৭১ নিউজ
সোনারগাঁ৭১ নিউজ গোয়ালদী, সোনারগাঁও পৌরসভা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
01815447138 | sonargaon71news@gmail.com
সারাদেশ

সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থায় তরুণদের প্রতিনিধিত্ব করবেন: আল-মাহমুদ সানি

সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থায় তরুণদের প্রতিনিধিত্ব করবেন: আল-মাহমুদ সানি
প্রতিবেদক: মোঃ সাদ্দাম হোসেন প্রকাশ: Aug 3, 2026 প্রিন্ট: 24 Nov 2026, 01:56 AM
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থায় তরুণদের প্রতিনিধিত্ব করবেন: আল-মাহমুদ সানি
ছবি: আল-মাহমুদ সানি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গঠিত ৭ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে স্থানীয় তরুণ ও ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্তিতে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এই কমিটিতে তরুণ প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন আল-মাহমুদ সানি।
০৩ আগস্ট, ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারীকৃত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি আসিফ আল জিনাত স্বাক্ষরিত আদেশে গঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে আল-মাহমুদ সানিকেও সদস্য হিসেবে রাখা হয়েছে।
তরুণদের মাঝে জায়গা পেলেন আল-মাহমুদ সানি:
স্থানীয় ক্রীড়াঙ্গনে আল-মাহমুদ সানি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁয়ের বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে স্থানীয় পর্যায়ে খেলাধুলার উন্নয়নে কাজ করে আসছেন। উপজেলা ক্রীড়া সংস্থার মতো গুরুত্বপূর্ণ কমিটিতে একজন তরুণ ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে তাঁর এই অন্তর্ভুক্তিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। অনেকের মতে, এটি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
সাদাফ সুলতান ফাউন্ডেশনের অভিনন্দন:
আল-মাহমুদ সানির এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সমাজসেবামূলক সংগঠন ‘সাদাফ সু‌মূকলতান ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, আল-মাহমুদ সানির মতো উদ্যমী তরুণের এই কমিটিতে অন্তর্ভুক্তি সোনারগাঁয়ে খেলাধুলার মানোন্নয়ন এবং যুবসমাজকে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করতে নতুন দিগন্তের উন্মোচন করবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।
নতুন এই কমিটি সোনারগাঁ উপজেলা ক্রীড়াঙ্গনে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুধীজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সোনারগাঁ৭১ নিউজ